মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পড়ে যুবকের মৃত্যু
133

মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বরী নদীতে পড়ে মোঃ মুসলিবিন (২২) নামের এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৮ টার দিকে সে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় একযুবক তাকে বাচাতে ঝাপিয়ে পড়লেও নিহত মুসলিবিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

নিহত যুবক লঞ্চঘাটের কাছে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, সকাল টার্মিনালের কিনারে দাড়িয়ে ছিলো মুসলিবিন। হঠাৎ সে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় অপর যুবক তাকে বাঁচাতে ঝাপিয়ে পড়লেও ব্যর্থ হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি টিম উদ্ধার অভিযানে নামে। আধাঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, খবর পেয়ে ৯টার দিকে ঘটনাস্থলে যাই৷ তবে মুন্সিগঞ্জ ইউনিটের কোন ডুবরি টিম না থাকায় ঢাকায় খবর দিলে বেলা ১১টায় ডুবুরি টিম এসে পৌছে। এরপর আঁধা ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজল দাস বলেন, উদ্ধার হওয়া যুবক কিভাবে নদীতে পরে গেলো বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ