১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:০৭
মুন্সিগঞ্জে হঠাৎ ছুটে আসা শিয়ালের কামড়ে আহত ৫
খবরটি শেয়ার করুন:
220

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ ছুটে আসা একটি শিয়ালের কামড়ে অন্তত পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন।

এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন,চকের বাড়ীর জান্নাত আক্তার (৩০), সিকদার বাড়ীর জাহানারা বেগম (৬০), বেপারী বাড়ীর বকুল বেপারী (৬৫), ময়মনসিংহ থেকে আগত ফিরোজা বেগম (৬০) ও মধ্যে মাঝের পাড়ার সাহানা আক্তার (৪০)।

এর মধ্যে সাহানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এদিকে, গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় স্থানীয় যুবকরা শিয়ালটিকে আটকে পিটিয়ে মেরে ফেলে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি চিকিৎসক কামড়ের ঘটনায় দ্রুত নিয়মিত চিকিৎসা নেওয়ার পাশাপাশি রেবিস প্রতিরোধী টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।