মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসা শেষে ফিরে ‘জুলাই যোদ্ধা’র মৃত্যু
613

মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসা শেষে ফিরে ‘জুলাই যোদ্ধা’র মৃত্যু

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার পর আকস্মিক অসুস্থতায় গেজেটেড ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব আহমেদ রাব্বি (২৬) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। বিপ্লব মুন্সিগঞ্জ পৌরসভার ভিটি শিলমন্দি এলাকার মো. আব্দুল বারেকের পুত্র। সরকারি হরগঙ্গা কলেজ থেকে সদ্য ডিগ্রি সম্পন্ন করে সে।

স্বজনরা জানায়, গত মঙ্গলবার রাত ১ টার দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে লৌহজং থেকে টংগিবাড়ী সড়ক হয়ে বাড়ি ফিরছিলো বিপ্লব। পথে টংগিবাড়ী ব্রিজের উপর সাথে থাকা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বিপ্লব ছিটকে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল হয়ে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে আসে সে। সন্ধ্যায় বাসায় ফিরে ঔষধ সেবনের সময় কাশি উঠে নাক দিয়ে রক্তপাত শুরু হলে স্বজনরা তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রাতে ভিটি শিলমন্দি এলাকায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে বিপ্লবকে। তার মৃত্যুতে শোক জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় মুন্সিগঞ্জের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ