৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:০০
মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
67

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নে সোমবার রাতে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন মাদবর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধর্ষণের শিকার শিশুটিকে (১১) মেডিকেল পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ন মাদবর সদর উপজেলার শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি আশ্রয়ণ প্রকল্পের সুরুজ মাদবরের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলো শিশুটি। এ সময় নয়ন শিশুটির মুখ চেপে পার্শ্ববর্তী ধইঞ্চা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি ধর্ষণের বিষয়টি জানালে তার দাদি মুন্সিগঞ্জ সদর থানায় নয়নকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই নয়নকে আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর পর গতকাল মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা