মুন্সিগঞ্জে রাস্তায় টাকাভর্তি মানিব্যাগ পেয়ে থানায় গিয়ে জমা দিল চতুর্থ শ্রেণীর সমুদ্র সাহা, অবাক পুলিশ
39

মুন্সিগঞ্জ, ৩ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সমুদ্র সাহা (৯) কুড়িয়ে পাওয়া একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সমুদ্র সাহা শহরের জমিদারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা দরুন সাহা। কুড়িয়ে পাওয়া মানিব্যাগে নগদ টাকা, জরুরি কয়েকটি ব্যাংক কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। মানিব্যাগের মালিককে খুঁজে না পেয়ে সমুদ্র তার পরিবারের সদস্যদের সঙ্গে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি কপির মাধ্যমে মালিকের পরিচয় নিশ্চিত করা হয়। পরে রহিম মোল্লাকে ফোন করে থানায় ডেকে আনা হয় এবং তার হাতে মানিব্যাগটি হস্তান্তর করা হয়।

ওসি মো. তছলিম উদ্দিন বলেন, সমুদ্র সাহার মতো একজন ক্ষুদে শিক্ষার্থীর এই সততা সমাজের জন্য অনুকরণীয়। তার এই মূল্যবোধ অন্য শিশু-কিশোরদেরও সৎ ও নৈতিক হতে উৎসাহিত করবে।

মানিব্যাগ ফিরে পেয়ে রহিম মোল্লা সমুদ্র সাহা, তার পরিবার এবং মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ