১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৩
মুন্সিগঞ্জে যুবকের আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:
86

মুন্সিগঞ্জ, ২০ আগস্ট, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে মোঃ জাবেদ শেখ (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া বাহেরকুচি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোঃ জাবেদ ওই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জাবেদ শেখ তার বাড়ির সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ সুরত হাল করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার (ওসি) বোরহান উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ ময়নাতদন্তে না পাঠিয়ে নিহতের পরিবারের লোকজনের নিকট রেখে আসে।