মুন্সিগঞ্জে মাদ্রাসা থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
৩৬৭

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বদলপাড়া পশ্চিম কাজীকসবা এলাকার মুনেম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মুনেম হাতিমারা কওমি মাদ্রাসার হেফজখানা বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম শরিফুল ইসলাম মুন্না। দাদার নাম নাসির উদ্দিন ইদুমিয়া। সে তানভীর আহমেদ অভির ভাতিজা।

পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে মাদ্রাসা থেকে বের হওয়ার পর মুনেম আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি মুনেমের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৯১৮৩৪০১৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

মুনেমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার স্বজনরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ