মুন্সিগঞ্জে মধ্যবিত্ত পরিবারের মাঝে আনমনা প্রাঙ্গণের খাদ্য সামগ্রী বিতরণ
131

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের নবগঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনমনা প্রাঙ্গণের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে শহরের সুপার মার্কেটের আনমনা প্রাঙ্গণের কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জে কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে ‘নতুনের আবাহনে আলো আসুক প্রাণে প্রাণে’ স্লোগানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কর্মহীন মধ্যবিত্ত প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আড়াই কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১ টি করে সাবান দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আনমনা প্রাঙ্গণের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, নাট্যশিল্পী শিপ্রা দাস রমা প্রিয়াসহ অন্যান্যরা।

উল্লেখ্য, মুন্সিগঞ্জে প্রয়াত সাংবাদিক, কবি, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক আনোয়ার হোসেন আনু ওরফে আনমনা আনোয়ারের কর্মময় জীবন ধরে রাখার জন্য গত ১৮ ই মার্চ ‘আনমনা প্রাঙ্গণ’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ