১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১:৫৬
মুন্সিগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:
26

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী থেকে মোঃ খোকন (৩৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার আব্দুল আজিজের ছেলে।

গতকাল বুধবার বিকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর এলাকার মেঘনা নদী থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ২-৩ দিন যাবত নদীতে ছিল।

তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা