মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে মানসিক অসুস্থ শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার
31

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকার ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী শিশু মো. তাজ নিখোঁজ হয়েছে।

গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, তাজ মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের আলদি বাজারসংলগ্ন ছোট মাকহাটি এলাকার বাসিন্দা। তার বাবা লিটন ঢালী এবং মা আখি আক্তার।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যায় তাজ। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শিশুটি মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাকে নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মো. তাজের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

ভাই: ০১৯৮৫-৬৪০৫৩৩
পিতা: ০১৩২১-৫০১৭৫৩
খালু: ০১৯২৩-০০০৩৮৯

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ