মুন্সিগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা স্কুলছাত্রী’র
মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। সোমবার কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করার নির্দেশ দেন ইউএনও। জানা যায়, উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানের বিয়ের দিন ধার্য ছিল সোমবার। কনের বাবা মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের রিপন কাজী ব্যাপক আয়োজন করেন বিয়ে উপলক্ষে। খবর পেয়ে ইউএনও আশফিকুন নাহার কনের বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।
139
মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার।
সোমবার কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করার নির্দেশ দেন ইউএনও।
জানা যায়, উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানের বিয়ের দিন ধার্য ছিল সোমবার। কনের বাবা মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের রিপন কাজী ব্যাপক আয়োজন করেন বিয়ে উপলক্ষে।
খবর পেয়ে ইউএনও আশফিকুন নাহার কনের বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।





