মুন্সিগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
২১৮

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত কলেজ ছাত্রের নাম মোহাম্মদ রোমান (১৭)। সে মোঃ মজনু খাঁনের ছেলে ও সরকারি শ্রীনগর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ৩ ভাই ১ বোনের মধ্যে রোমান সবার ছোট।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোমান দুপুরের দিকে বৃষ্টির সময় তাদের বাড়ির কাছে মাঠ থেকে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে রোমানের দেহের কিছু অংশ পুড়ে যায়।

ওই দিনই আসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে পূর্ব মুন্সীয়া কবর স্থানে দাফন করা হয়। রোমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ