১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:৪৯
মুন্সিগঞ্জে ধর্ষিত নারীর গলাকাটা লাশ উদ্ধার!
খবরটি শেয়ার করুন:
120

আরিফ হোসেনঃ শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক ধর্ষিত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও নাগরনন্দী এলাকার একটি বাগান বাড়ি থেকে অর্ধনগ্ন লাশটি উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকার লোকজন আনুমানিক ২৮ বছরের এক নারীর গলাকাঁটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ অর্ধনগ্ন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের পরণে কালো রংয়ের বোরকা ও হলুদ প্রিন্টের সেলোয়ার কমিজ রয়েছে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের এই নারীকে অন্য কোথাও থেকে এনে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ধর্ষিত হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।