মুন্সিগঞ্জে ধর্ষণ মামলায় অভিযুক্ত কৃষি কর্মকর্তাকে নিজ অফিস থেকে গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার আসামি সে। মামলার তদন্ত কর্মকর্তা টিমসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, দুই মাস আগে আমার এখানে জয়েন করেন তিনি। আজ নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসেই ছিলেন। পরে পুলিশ কর্মকর্তারা...
1
মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার আসামি সে। মামলার তদন্ত কর্মকর্তা টিমসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, দুই মাস আগে আমার এখানে জয়েন করেন তিনি। আজ নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসেই ছিলেন। পরে পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে মামলার তথ্য নিয়ে আসে। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।









