১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:২৬
মুন্সিগঞ্জে দূর্বল হয়ে পড়েছে বিএনপি?
খবরটি শেয়ার করুন:
41

একসময়ের তথাকথিত ‘বিএনপির ঘাটি’ হিসেবে পরিচিত রাজধানীর পাশের জেলা মুন্সিগঞ্জে কার্যত দূর্বল হয়ে পড়েছে বিএনপি।

গত বছর জেলা বিএনপির সভাপতি অাব্দুল হাই সরকারি সম্পদ অাত্মসাৎ এর একটি মামলায় জেল খাটার পর থেকেই অাতঙ্কে অাছেন। এরপর থেকেই রাজনীতি থেকে কার্যত নিস্ক্রিয় হয়ে পড়েছেন ১/১১ সরকারের অামলে দলে সংস্কারপন্থী হিসেবে চিন্হিত সাবেক এই উপমন্ত্রী।

যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে যে, তিনি – আব্দুল হাই রাজউকের চেয়ারম্যান বরাবর ঢাকার গুলশান ও বনানীতে একটি প্লট এর জন্য আবেদন করেছিলেন। তিনি সেখানে হলফনামা দেন যে তিনি সহ তার স্ত্রী, সন্তান ও নিকট আত্নীয়দের ঢাকা শহরে কোন প্লট নাই। পরবর্তীতে রাজউক বনানী আবাসিক এলাকায় বিগত ০৮/০৬/২০০৫ইং তারিখ তার নামে একটি ৫ কাঠা আয়তনের ৯নং প্লটটি সাময়িক বরাদ্ধ দেন ও পরবর্তীতে চূড়ান্ত বরাদ্ধ দেন। সেখানে তিনি টিন সেড বাড়ী নির্মান করে ভোগ দখলে আছেন।

অথচ দূর্নীতি দমন কমিশন তদন্তে জানতে পারে যে, আব্দুল হাই এর স্ত্রী জামিলা খাতুন বারিধারায় ও নিকট জিয়াউল মুজিব নিকুঞ্জ-১ এ রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন। যা পরবর্তীতে বিক্রি করে দেন তারা।

০৮ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১০বছর পূর্বে দুদকের দায়ের করা একটি মামলায় সাজা হওয়ার দিন ধার্য হলেও মুন্সিগঞ্জের কোথায়ও মাঠে নামতে পারেনি বিএনপি। এমনকি এদিন জেলা বিএনপির কার্যালয়ও ছিলো তালাবদ্ধ। পুলিশি হয়রানির ভয়ে মাঠে নামেনি বিএনপি ও তাদের অংঙ্গ-সংগঠনের কোন নেতা-কর্মীরা। রায়ের দু-তিন দিন অাগ থেকেই তারা গ্রেফতার অাতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।

রায়ের দিন মাঠে নামতে নির্দেশনা না পাওয়ায় ও জেলা বিএনপির নেতৃস্থানীয় কেউ মাঠে না নামায় বিএনপির একটি অংশ হতাশ হয়ে পড়েছেন। এবং এর দায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ অাব্দুল হাই এর উপর দিয়েছেন।

দলের নেতাকর্মীরা অাব্দুল হাই কে ‘সুবিধাবাদী নেতা’ হিসেবে অাখ্যা দিয়েছেন।

তাদের অভিযোগ ‘অাব্দুল হাই ও তার ছোট ভাই সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন এর জন্য বিএনপি এখন অনিরাপদ হয়ে উঠেছে। তাদের কর্মকান্ডে রাজনীতির কোন ছোয়া নেই। তারা ২০-২৫ জন লোক নিয়ে তাদের জন্য নিরাপদ কেন স্থানে দাড়িয়ে কয়েকটি ছবি তুলে তাদের পোষ্য গুটিকয়েক সাংবাদিক দের হস্তান্তর করে কর্মসূচি শেষ করছে। এভাবে তারা বিএনপিকে দূর্বল সংগঠনে পরিণত করেছে।