মুন্সিগঞ্জে ডিবির হাতে ৩০০ পিস ইয়াবাসহ ধরা পড়লো ৩ জন
56

মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ রুহিতপুর ও দক্ষিণ কেওয়ার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল সদর থানাধীন রনছ রুহিতপুর এলাকার কাটাখালী বাজারে অভিযান চালায়।

এ সময় সোহরাব হোসেনের কাঠের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দক্ষিণ কেওয়ার সাতানিখিল এলাকার মৃত হারেজ বেপারীর ছেলে আ. কাদের ওরফে আলহাজ বেপারী (৪৫)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আ. কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেওয়ার সাতানিখিল বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— গুহেরকান্দি এলাকার সিরাজুল হকের ছেলে মো. স্বপন বেপারী (৪৮) এবং একই এলাকার মৃত আব্দুল কাদের মিঝির ছেলে আলমগীর হোসেন (৪৬)। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, পৃথক অভিযানে সর্বমোট ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ