মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক
104

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ।

গত রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে উপজেলার তদন্ত ইউনিয়নের ৯ নাম্বার রোড থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার সদর থানার দক্ষিণ রতনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে কবির হোসেন (৩৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেউলি চৌরাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে নান্টু (২৫), ফেনী জেলার সদর থানার মধ্যম কাছার গ্রামের বেলাল হোসেন ছেলে মেহেদী হাসান (২১), ঝালকাঠি জেলার সদর থানার গগন গ্রামের লিটনের ছেলে শাওন  ফয়সাল (২১ )।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, আসামীদের ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে লোহার গেট, গ্রীল কাটার ও ২টি চাইনিজ চাপাতি  ও ১টি পিকাপ ভ্যান  উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ