মুন্সিগঞ্জে ঝোপ থেকে মুখ থেতলানো অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে মুখ থেতলানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টা'র দিকে লৌহজং উপজেলার গোয়ালী মাদ্রা স্লুইজ গেইট এলাকায় ঝোপের ভেতর থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে ইটের আঘাতে মুখ থেতলে দেয়া মরদেহটি দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, ইট দিয়ে মুখ থেতলে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
61
মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মুখ থেতলানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টা’র দিকে লৌহজং উপজেলার গোয়ালী মাদ্রা স্লুইজ গেইট এলাকায় ঝোপের ভেতর থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ইটের আঘাতে মুখ থেতলে দেয়া মরদেহটি দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, ইট দিয়ে মুখ থেতলে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


