শ্রীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার (জিআর) হিসেবে শীতার্তদের মাঝে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বাঘড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে এসব কম্বল বিতরণ করা হয়। বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, ইউপি সদস্য আব্দুস ছালাম, নুরুজ্জামান, হাফেজ মজিবর, আলেয়া আক্তার, যুবলীগ নেতা শেখ মো. স্বপন সহ অনেকে।
99
মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার (জিআর) হিসেবে শীতার্তদের মাঝে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বাঘড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ।
করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে এসব কম্বল বিতরণ করা হয়।
বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, ইউপি সদস্য আব্দুস ছালাম, নুরুজ্জামান, হাফেজ মজিবর, আলেয়া আক্তার, যুবলীগ নেতা শেখ মো. স্বপন সহ অনেকে।





