২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:১৬
মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বােধন ও পোনামাছ অবমুক্তকরণ
খবরটি শেয়ার করুন:
61

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ্ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

গতকাল রোববার (২৯ আগস্ট) সকাল ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের জমিদার পাড়া এলাকায় একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

জানা যায়, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উপলক্ষে জমিদার পাড়ার পুকুরে ৩০ কেজি রুই, কাতল, মৃগেলসহ নানা জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় জেলার শ্রেষ্ট মৎস্য চাষী হিসেবে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ার আবু ছায়েদ কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এমপি মৃণাল কান্তি দাস।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, জেলা মৎস্য কর্মকতা ডা. আব্দুল আলীম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জাতীয় শ্রমিকলীগ শিল্পাঞ্চল শাখার সভাপতি আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস সহ উর্ধ্বতন কর্মকতার্গণ উপস্থিত ছিলেন।