মুন্সিগঞ্জে চুরি করে পালানোর সময় অটোরিকশাসহ চোর গ্রেপ্তার
৫১৮

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অটো মিশুক চুরির অভিযোগে মো. আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি করা একটি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের বিভিন্ন অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের সময় তাঁতিকান্দি এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলম গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মুন্সিগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার নজরুলের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙে একটি অটো মিশুক চুরি করা হয়। পরে চুরি যাওয়া মিশুকটি নিয়ে যাওয়ার সময় আধারা ইউনিয়নের তাঁতিকান্দি এলাকায় স্থানীয়দের সহায়তায় আলমকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ