বন্ধুদের সঙ্গে মধ্যরাতে মাওয়া ঘুরে ফেরার পথে অতিরিক্ত গতি কেড়ে নিল সৌদি প্রবাসীর প্রাণ
8

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সাজ্জাদ (২৪) নামে অপর এক আরোহী আহত হন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে রাতে মাওয়া ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুর্ঘটনায় পড়ে। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালক ও আরোহীকে উদ্ধার করে। আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত হৃদয়ের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং তাঁর একটি ছোট কন্যাসন্তান রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ