মুন্সিগঞ্জে চর বাংলাবাজার সমাজ কল্যান সংগঠনের শীতবস্ত্র বিতরণ
247

মুন্সিগঞ্জ ২৮ ডিসেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ‘চর বাংলাবাজার সমাজ কল্যান সংগঠনের’ আয়োজনে স্থানীয় ৫ শতাধিক দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ইউনিয়নের বানিয়াল কাজিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ মাইনুদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় কমিটির সভাপতি মতিউল ইসলাম হিরু, গুলিস্তান শপিং কমপ্লেক্সের সভাপতি দিল মোহাম্মদ খোকা, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিল নার্গিস আক্তার।

সংগঠনের সভাপতি ইমরান মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সরকারে সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রাসেল মোল্লা, মোঃ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, বাবুল, আবু সুফিয়ান, সেকান্তর, শ্যামল মোল্লা প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ