১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:০১
মুন্সিগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
114

মুন্সিগঞ্জ, ১২ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর থানাধীন বীরতারা ইউনিয়নের চারিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত জিসান ওই গ্রামের মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।

এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করে বলা হয়, ঘটনার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে জিসান তাদের টিনের চৌচালা বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পরই অভিযানে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে রাত পৌনে ১টার দিকে অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করা হয়। পরে সে পুুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দেয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় মামলা রুজু করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা