মুন্সিগঞ্জে কসমেটিক এর দোকানে ‘ডিউ ক্রিম’ পাওয়ায় জরিমানা
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কতৃক নিষিদ্ধ ‘ডিউ ক্রিম’ বিক্রি করায় মুন্সিগঞ্জে তিন কসমেটিকস এর দোকানদারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জের টংগিবাড়ী বাজারে এই অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা সহকারি পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় মার্কারি ও হাইড্রোকুইনোন নামের দুটি ক্ষতিকর উপাদান থাকায় ‘ডিউ ক্রিম’ উৎপাদন, বিক্রি, বাজারজাত পুরোপুরি নিষিদ্ধ করেছে বিএসটিআই।
এছাড়া আলুর মজুদ পরিস্থিতি ও দাম মনিটরিং এর জন্য টংগিবাড়ির সোবহান কোল্ডস্টোরেজে মনিটরিং করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকান ০৩ টিকে জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।





