মুন্সিগঞ্জে এমপি মৃণাল কান্তি দাসের খাদ্য সামগ্রী বিতরণ
202

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে কর্মহীন হয়ে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মুন্সিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ হাজারেরও অধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

জানা যায়, প্রথম পর্যায়ে মুন্সিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ও নেতৃবৃন্দের মাধ্যমে পৌছে দেয়া হবে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এরপর পর্যায়ক্রমে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ার বাকি ইউনিয়নগুলোতে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী একটি মানুষও না খেয়ে থাকবে না। আর মুন্সিগঞ্জের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি তাদের ভালোমন্দের খোজখবর নিয়মিত নিচ্ছি এবং আমার ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের একটি মানুষও অনাহারে কিংবা কষ্টে থাকবে না।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ