মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, সকল পরীক্ষা থেকে বহিষ্কার পরীক্ষার্থী
29

মুন্সিগঞ্জ, ৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে চলতি বছরের বাকি সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. কাউছার আহমেদ। তিনি মানবিক বিভাগের শিক্ষার্থী এবং মুন্সিগঞ্জ কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

জানা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়। পরে পরীক্ষা বিধিমালা অনুযায়ী তাকে চলতি বছরের অবশিষ্ট সব পরীক্ষা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় পরীক্ষার্থী মো. কাউছার আহমেদকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাকি সব বিষয়ে অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ