১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:০৭
মুন্সিগঞ্জে ইয়াবা সহ রোহিঙ্গা ক্যাম্পের ২ জন আটক
খবরটি শেয়ার করুন:
36

মুন্সিগঞ্জ, ১৫ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০’র অভিযানে ৭ হাজার ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের (২১) ও হাইরুল আমিন ওরফে খাইরুল আমিন (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আবু তাহের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালাং এলাকার (রোহিঙ্গা ক্যাম্প, ডি ব্লক) সৈয়দ আহমেদের ছেলে ও একই এলাকার খাইরুল আমি (রোহিঙ্গা ক্যাম্প, ২-ইষ্ট) মো. আমিনের ছেলে।

গতকাল সোমবার (১৪ মার্চ) ভোর সকালে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিনদোকান বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তিনদোকান বাজার শাজাহান জেনারেল ষ্টোরের সামনে রাস্তা থেকে আবু তাহের ও খাইরুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ২২ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।