১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:৪১
মুন্সিগঞ্জের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
খবরটি শেয়ার করুন:
82

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হন সিভিল সার্জন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ‘গত কয়েকদিন আগে তার জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দেয়। যেহেতু সিভিল সার্জন হিসেবে জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাই দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিই। যদিও ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন আগে টিকা কার্যকর হয় না বলে জানতে পেরেছি।’

তার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি বৃহস্পতিবার থেকে ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন।

এদিকে, মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনার পরীক্ষার ফলে ২৬ জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, টংগিবাড়ীতে দুজন, লৌহজংয়ে নয় জন আছেন। জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত ৪ হাজার ৫৮৯ জন, মৃত্যু ৬৯ জন, সুস্থ ৪ হাজার ৪২৮ জন।