মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় বাজার তদারকি
মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে রমজানের প্রথম দিন থেকেই মুন্সিগঞ্জে বাজার মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই অংশ হিসেবে রোববার (৩ মে) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া বাজারে তদারকিমূলক অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময়, মূল্য তালিকা প্রদর্শন না করায় মুন্সিগঞ্জ সিপাহীপাড়া বাজারের মায়ের দোয়া স্টোর, আমির স্টোর ও ফারুক স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় খাবারের রং এর নাম করে ইন্ডাস্ট্রিয়াল কালার বিক্রয় করায় বিসমিল্লাহ স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ এর ৪৫ ধারায় ৩ তিন হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বাজার অভিযানে সহযোগিতা করেন সদর উপজলোর স্যানেটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা।
অভিযানে নিরাপত্তা বিধানে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


