মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
২৯

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকার মাদ্রাসা আবু বক্কর সিদ্দিক (রহ.) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কোমরপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর (২৫) এবং লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বেদেপাড়া এলাকার মো. নুহ নবীর ছেলে মো. বিক্রম চৌধুরী (২২)।

পুলিশ জানায়, লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ