১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৪৫
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে স্বামী-স্ত্রীর কাছে মিললো ৩০০পিস ইয়াবা
খবরটি শেয়ার করুন:
62

মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ডিবির মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নৈরপুকুরপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নৈরপুকুরপাড় ব্রিজের পাশে মাসুদ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মো. মনির হোসেন হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মালা বেগম (৩০) কে আটক করা হয়। তাদের দখল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মনির হোসেন পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা। মালা বেগমের বাড়ি টংগীবাড়ী উপজেলার পশ্চিম আলদী এলাকায় হলেও বর্তমানে তিনি পূর্ব মাকহাটি এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।