১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:২১
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর পিলারের কাছে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
খবরটি শেয়ার করুন:
58

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর কাছে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

আজ রোববার দুপুর ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।