মুন্সিগঞ্জের মসজিদে মসজিদে জঙ্গীবিরোধী খুতবা, সতর্ক গোয়েন্দারা
144

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গীতৎপরতা দৃশ্যমান হওয়ার পরে ইসলাম ধর্মের অপব্যাবহার ও ইসলামের নামে অইসলামিক কার্যকলাপের বিষয়টি অালোচনায় অাসার পর ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় দেশের সবকয়টি মসজিদে জুৃমার খুতবায় জঙ্গীবিরোধী বক্তব্য দিতে বলা হলে তা মান্য করা হয়েছে মুন্সিগঞ্জের মসজিদগুলোতেও।

মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে জুমার খুতবায় জঙ্গীবাদ ও সন্ত্রাস সম্পর্কে ইসলামের সুস্পষ্ট বক্তব্য তুলে ধরে অালোচনা করেছেন মসজিদের খতিব মুফতি শহিদুল্লাহ।

এদিকে জঙ্গীবাদে উস্কানি ও প্ররোচিত করার অভিযোগে অভিযুক্ত জাকির নায়েক ও অাহলে হাদিস এর অনুসারী জেলার একমাত্র মসজিদ অাবু বকর সিদ্দীক (রাঃ) মসজিদেও জঙ্গীবাদ বিরোধী অালোচনা হয়েছে।

এছাড়া জামায়াত-শিবির অধ্যুশিত কাটাখালী, মুক্তারপুর, সিরাজদিখানের মালখানগর সহ বিভিন্ন মসজিদে জেলার গোয়েন্দা কর্মকর্তারা অাজ উপস্থিত ছিলেন। তারা ঐসব মসজিদে জুৃমার খুতবা নজরদারি করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ