১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:৫৮
মুন্সিগঞ্জের নতুন ডিসিকে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের ফুলের শুভেচ্ছা
খবরটি শেয়ার করুন:
73

মুন্সিগঞ্জ, ২৪ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক নেতৃবৃন্দ পরিচিত হন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮) সদর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক তানজির মোল্লা, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, সহ সম্পাদক হাসানুজ্জামান, আইসিটি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সহ আজাদ, মাইদুল, কাউসার প্রমুখ।