মুন্সিগঞ্জের দোকান-পাট খোলার ব্যাপারে সবাই বসে সিদ্ধান্ত- ডিসি
202

মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের দোকান-পাট আগামী ১০ মে (রোববার) থেকে খুলবে কি না বা কোন পরিসরে খুলবে সে বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

তিনি আজ (৪ মে) রাতে ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘প্রজ্ঞাপন জারি হয়েছে। আগামী ১০ তারিখ থেকে কার্যকর হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিবো কোন পরিসরে কতটুকু কার্যকর করতে পারি।’

জেলা প্রশাসক জানান, যেহেতু সরকারের নির্দেশনা রয়েছে ১০ তারিখ থেকে এটা কার্যকর করার তার আগেই আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সবাইকে নিয়ে বসে এই সিদ্ধান্তটা জানিয়ে ১০ মে (রোববার) থেকে এটা কার্যকর করে দিবো।

তিনি বলেন. সরকারের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জেও বেশ কয়েকটি শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো খোলা রাখা যাবে।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ