মুন্সিগঞ্জের দিঘিরপাড়ে ট্রলার ও নৌকার মাঝিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
28

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজারসংলগ্ন নদীর ওপারে চরাঞ্চলের কান্দারবাড়ী এলাকায় ট্রলার, বালুবাহী গেটবোট ও নৌকার মাঝিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, নদীর পাড়ে নৌযান রাখলেই তাদের কাছ থেকে জোরপূর্বক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে অভিযুক্ত দাবি করেছেন, তারা সরকারের সংশ্লিস্ট দপ্তর থেকে ইজারা এনে তার বিপরীতে রাজস্ব আদায় করছেন।

স্থানীয় ট্রলার ও নৌকার মাঝিদের অভিযোগ, কান্দারবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল মান্নান খানের ছেলে রিয়াদ খান ৪ থেকে ৫ জন নেশাগ্রস্ত কিশোরকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাঝিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। তারা জানান, নদীর পাড়ে বালুবাহী গেটবোট, মাঝারি ট্রলার কিংবা নৌকা রাখলেই টাকা দিতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, চাঁদা আদায়ের সময় রিয়াদ খান দাবি করেন, তিনি চরটির সরকারি ডাক (ইজারা) নিয়েছেন। তবে মাঝিদের দাবি, ওই চরে সরকারি কোনো ডাক (ইজারা) নেই। অতীতে নদীর পাড়ে নৌযান রাখার জন্য কখনো কাউকে কোনো অর্থ দিতে হয়নি।

মাঝিদের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এভাবে চাঁদা আদায় শুরু হয়। একদিন টাকা দেওয়ার পরও পরদিন একই ট্রলার বা নৌকা নদীর পাড়ে থাকলে আবার নতুন করে চাঁদা দাবি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলার-মাঝি বলেন, আমরা তার ভয়ে থাকি। চাঁদা না দিলে ট্রলার থেকে ব্যাটারি কিংবা অন্য মালামাল চুরি হয়ে যাওয়ার আতঙ্কে থাকি। তাই বাধ্য হয়ে টাকা দিয়ে থাকি।

আরও কয়েকজন ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তারা আতঙ্কের মধ্যে কাজ করছেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বললে ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ খান বলেন, ‘আমার বাবা দিঘিরপাড় ঘাটসহ আশপাশের এলাকার ইজারা নিয়েছি। তাই সেখান থেকে রাজস্ব আদায় করছি। তবে থেমে থাকা বা নোঙর করা নৌযান থেকে আমরা টাকা তুলি না। ঘাটে ভিড়লে টাকা নেই। একবার টাকা দিলে তারা ২-৩দিন নৌযান রাখতে পারে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ