২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:১৩
মুন্সিগঞ্জের গুয়াগাছিয়ায় আজও সেনাবাহিনীর অভিযান: পলাতক নয়ন-পিয়াস
খবরটি শেয়ার করুন:
259

মুন্সিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত ইউনিয়ন গুয়াগাছিয়ায় আজ মঙ্গলবার সাড়াশি অভিযান পরিচালনা করে করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তবে এ সময় একাধিক মামলার পলাতক আসামি নয়ন ও পিয়াস সরকারের কোন হদিস পাওয়া যায়নি।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে এলাকা ছেড়ে পালিয়ে গেছে তারা। এছাড়া তাদের দীর্ঘদিনের সহযোগীরাও এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।

মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইউনিয়নটির বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান চলে।

প্রসঙ্গত; গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে শোডাউন দিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন-পিয়াস। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। রাতেই এলাকায় ৩ জনকে গণপিটুনির ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে প্রথম দফায়, শনিবার সকালে দ্বিতীয় দফায় ও আজ মঙ্গলবার তৃতীয় দফায় এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। কিন্তু এই ৩ দিনেও নয়ন-পিয়াসের কোন অস্তিত্ব এলাকায় পাওয়া যায়নি।