মুন্সিগঞ্জের সামাজিক সংগঠন ‘ধ্রুব ফাউন্ডেশন’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
406

মুন্সিগঞ্জ, ১৫ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের অগ্রগামী সামাজিক সংগঠন ‘ধ্রুব ফাউন্ডেশন’-এর ২০২৫-২৬ সেশনের জন্য ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আউয়াল।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- সাইফুল মৃধা ও এমদাদ হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক- লিয়াকত জামিল লোকমান, অর্থ ও দপ্তর সম্পাদক ইব্রাহীম মৃধা, সহ-অর্থ ও প্রবাসী কল্যাণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তানভীর, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবুবকর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক মো. আজিম, সাংগঠনিক সম্পাদক সালমান সাব্বির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জুবায়ের আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিয়াম শেখ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. ইমামুল হোসেন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আলী হায়দার, ছাত্র কল্যাণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হামজা, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শওকত ওসমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিন হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. নাজিম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন-তানভীর আহমেদ, সানজু খান, মো. সালেহীন খান, মো. তৌফিক, মো. রাহুল, রিয়াজুল ইসলাম, মো. ফাহাদ, মো. আরিফ, মো. সাআদ, সামির দেওয়ান, মোহাম্মদ, আনাস খান সামির, সাইফুল, জোবায়ের, নিরব, হাবীব, আশরাফুল, শাওন, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ২০১৮ সাল থেকে মানবতার জন্য কাজ করে যাচ্ছে ধ্রুব ফাউন্ডেশন। তরুণদের এই ক্লান্তিহীন সেবা পৌঁছে যাক সকল মানুষের দ্বারপ্রান্তে- সেই প্রত্যাশা সংগঠনের প্রতিটি সদস্য অন্তরে লালন করেন। ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি ৭ম বছরে পদার্পণ করেছে। আমি নতুন কমিটির প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি।”

কমিটি ঘোষণার পর ‘আমার বিক্রমপুর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশনের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থী রাজীব এহসান বলেন, “সাত বছরের এই দীর্ঘ সময়ে ছোট-বড়ো অনেক কাজই সমাজের প্রয়োজনে আমরা করেছি। যা ইতোমধ্যে সমাজের প্রান্তিক মানুষের নিকট ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে। আমরা সামাজিক কাজ বলতে শুধুমাত্র সমাজসেবার মধ্যেই নিজেদের বিস্তৃত রাখিনি; খেলাধুলা ও সংস্কৃতিকেও সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আমরা মনে করি।”

উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে ইতালি প্রবাসী আবুল কালাম আজাদ।

‘ধ্রুব ফাউন্ডেশন’ বাঘড়া ইউনিয়নে নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বার্ষিক কর্মসূচির মধ্যে রয়েছে- দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ঈদসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মাদক ও অশ্লীলতা বিরোধী গণসচেতনতা সৃষ্টি, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ সাধন, জাতীয় দিবস উৎযাপন এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ক্যাম্পেইন।

বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মুজিবর রহমান, হাবিল খান, মোশাররফ খান, সুলতান খান, মজিবর মৃধা এবং ভাগ্যকুল রাইসা-অপ্সরা গ্রন্থাগার-এর সাবেক সভাপতি হোসাইন রাজ্জাক নাঈম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ