মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্য আটক
মুন্সিগঞ্জ ১৮ নভেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গত শুক্রবার রাত চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকার বালুর মাঠ সংলগ্ন ড্রাগন ফলের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে ওই এলাকায় ছদ্মবেশে ওত পেতে ছিল। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস নং ঢাকা মেট্রো চ -১৫- ৮৭১৬, দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, চাপাতি, কিরিজ, হাতুড়ি, লোহার রড,লোহার পাইপ, গাছ কাটার করাত উদ্ধার করে পুলিশ।
49
মুন্সিগঞ্জ ১৮ নভেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
গত শুক্রবার রাত চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকার বালুর মাঠ সংলগ্ন ড্রাগন ফলের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে ওই এলাকায় ছদ্মবেশে ওত পেতে ছিল।
ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস নং ঢাকা মেট্রো চ -১৫- ৮৭১৬, দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, চাপাতি, কিরিজ, হাতুড়ি, লোহার রড,লোহার পাইপ, গাছ কাটার করাত উদ্ধার করে পুলিশ।


