১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:২২
মুক্তারপুর সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
খবরটি শেয়ার করুন:
77

মুন্সিগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মোটর বাইক দুর্ঘটনায় সুমন মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

সে নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের আব্দুল জলিল মিয়ার পুত্র।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই বিল্লাল শেখ জানান, সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সুমনের মাথা থেতলে যায় এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।

সুমন মিয়া ইলেক্টিশিয়ানের কাজ করতো। ভালভাবে বাইক চালাতে পারতেন না। বাইক নিয়ে একাই ঘুরতে বেড়িয়েছিলেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাত পৌনে ২টার দিকে বড় ভাই দ্বীন ইসলাম ও মামা জালাল মাদবরের কাছে লাশ হস্তান্তর করা হয়।