মা ও দুই টুইন মেয়ের জন্মদিন একইদিনে আজ, মুন্সিগঞ্জের মেয়ে অভিনেত্রী ছন্দা 
১১২২

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আজ ২২ সেপ্টেম্বর। এক অদ্ভুত আর দারুণ আনন্দের কাকতালীয় দিন ছোটপর্দার জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার পরিবারে। আজকের এই বিশেষ দিনেই জন্ম নিয়েছিলেন মা গোলাম ফরিদা ছন্দা এবং তাঁর দুই যমজ কন্যা রোদেলো টাপুর ও রূপকথা টুপুর।

প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জের মেয়ে কৃতি এই অভিনয়ের নক্ষত্র ও তাঁর কন্যারা একযোগে দিনটি উদযাপন করছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে দেশের অভিনয় জগতে নিজের মেধার স্বাক্ষর রাখছেন গোলাম ফরিদা ছন্দা। তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজারে।

বিক্রমপুর অঞ্চলে হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা এই ঢাকা শহরেই। তবে নাড়ির টানে মুন্সিগঞ্জের মানুষের কাছে তিনি অন্যতম এক গর্বের নাম।

২০০৫ সালের ঠিক এই দিনেই ছন্দার কোল আলো করে পৃথিবীতে আসে তাঁর দুই যমজ কন্যা টাপুর ও টুপুর। একই দিনে মা ও দুই সন্তানের জন্ম নেওয়ার এই ঘটনাটি যেমন বিরল, তেমনই আনন্দের।

বর্তমানে মায়ের অনুপ্রেরণায় দুই কন্যা টাপুর ও টুপুরও নাম লিখিয়েছেন অভিনয়ে। মায়ের হাত ধরে ছোটপর্দার বিভিন্ন মানসম্মত নাটক ও বিজ্ঞাপনে কাজ করে দারুণ প্রশংসিত হচ্ছেন এই দুই যমজ বোন।

প্রতি বছরই এই বিশেষ দিনটিকে ঘিরে ছন্দার পরিবারে উৎসবের আমেজ বিরাজ করে। ঘরোয়া আয়োজনে মা ও দুই মেয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন।

আজ সকাল থেকেই সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মা ও মেয়েরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের জোয়ারে ভাসছেন তাঁরা।

আজকের এই আনন্দঘন দিনে দেশের বিনোদন অঙ্গন ও মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতি অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা এবং টাপুর-টুপুরের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভ জন্মদিন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ