মুন্সিগঞ্জে বসতঘরে থাকা অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেছে শিশুর!
8

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে ফাতেমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে শিশুটির শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আড়ালিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বিল্লাল হোসেনের মেয়ে।

তার মায়ের দাবি, সোমবার রাতে বসতঘরে অবস্থানকালে ফাতেমাকে হঠাৎ সাপে দংশন করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ‘শিশুটিকে রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরপর সাথে সাথে আমরা রক্ত পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা সম্পন্ন করি। এন্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। তবে তার শরীরে কোনো সাপের কামড়ের চিহ্ন আমরা পাইনি। শিশুটির মায়ের দাবি যে, সাপ সামনে থেকে যেতে তিনি দেখেছেন।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ