মাওয়া এক্সপ্রেসওয়েতে চলছিলো পিকআপ, হঠাৎ জ্বলে উঠলো আগুন
1

মুন্সিগঞ্জ, ২৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে পিকআপটির সামনের অংশ পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাত ১০টা ১৮ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার বেলতলী এলাকার ওয়াপদা সড়কে এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার স্টেশনের ইনচার্জ দেওয়ার আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রড পরিবহনকারী একটি পিকআপ চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। এসময় চালক দ্রুত গাড়ি থামিয়ে নামতে সক্ষম হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ