মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
1

মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩জন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২ টার দিকে দোগাছি এলাকায় মালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ভেতরে আটকে পড়েন এক ট্রাক চালক। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. হোসেন (৩৫) চুয়াডাঙ্গা জেলার বেলগাছি এলাকার মো. টাবুর পুত্র।

তার মরদেহ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রাত ৩ টার দিকে সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে বাস-প্রাইভেট কার ও আরও একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় আহত হন ৩ জন। দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি।

এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্বাভাবিক করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়েতে আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। যে কোন ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ