বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিডিয়া সেলের সদস্য হলেন মুন্সিগঞ্জের তামীম
২৮২

মুন্সিগঞ্জ ১৪ ডিসেম্বর, ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত মিডিয়া সেলের সদস্য নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের সন্তান রায়হান আহমেদ তামীম।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে আল মাসনূনকে সেল সম্পাদক করে তামীমসহ ১৩ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়।

তামীম জুলাই অভ্যুত্থানে প্রথম সারির সক্রিয় কর্মী। আন্দোলন চলাকালীন একপর্যায়ে পুলিশের হাতে গ্রেপ্তারও হতে হয়েছে তাকে।

একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে বর্তমানে কন্টেন্ট এন্ড কপিরাইটার হিসাবে কর্মরত তামীম খিলগাঁও মারকাযু শাইখুল ইসলাম আল মাদানি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।

এ প্রসঙ্গে রায়হান আহমেদ তামীম বলেন, কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই যুক্ত ছিলাম। প্রতিদিন অফিস শেষ করে আন্দোলনে যোগ দিতাম। একপর্যায়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য চাপের মুখে চাকরি থেকে রিজাইনও দিই৷ ১৫-১৬ তারিখ আন্দোলন জোরালো হলে র্ফামগেট, শাহবাগ, মোহাম্মদপুরে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেই। ১৭ ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা হলে ওই দিন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সাথে একই সাথে আন্দোলনে অংশগ্রহণ করি। এসময় পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া দেয় আমাদের। এরপর থেকে আন্দোলনে আরও জোরালোভাবে অংশ নেই। শেষ দিন ৫ আগষ্ট আন্দোলনে অংশগ্রহণ করার সময় পুলিশ সিএনজি থেকে আমাকে গ্রেপ্তার করে, কয়েক ঘন্টা জেলহাজতেও ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর জেল থেকে মুক্তি পাই।’

ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মিডিয়া সেলের মাধ্যমে সংগঠন ও মানুষের অধিকার নিশ্চিতকরণের জন্য কাজ করার লক্ষ্য। এছাড়া মানুষ যেন নাগরিক অধিকার ফিরে পায়, এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ভেঙে দিয়ে সুন্দর ও সুষ্ঠু সমাজব্যবস্থার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে চাই।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ