বৃষ্টিতে ৩য় দিনেও খেলায় বিলম্ব
112

বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার শেষ টেস্টে মিরপুর স্টেডিয়ামে ৩য় দিনের প্রথম সেশনেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা ভারি বর্ষণের কারণে এখনও আরম্ভ হয়নি। ঢেকে রাখা হয়েছে মাঠের উইকেট। প্রতিকূল আবহাওয়ায় খেলা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

তাছাড়া কোনো দর্শকের উপস্থিতিও ঘটেনি গ্যালারিতে।

এর আগে শুক্রবার বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করে।

টেস্টের ১ম দিনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু শুরুটা তেমন ভাল হয়নি টাইগারদের। দলীয় ১২ রানের মাথায় তামিম ইকবালকে হারায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুলকে সাথে নিয়ে ৬৯ রানের জুটি করেন ইমরুল কায়েস। কিন্তু দলীয় ৮১ রানের মাথায় মুমিনুল ব্যক্তিগত ৪০ রান করে বিদায় নিলে ইমরুল কায়েসও ৮৬ রানের মাথায় বিদায় নেন।

এর পর চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক মুশফিকুর রহিম চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন। দুজনে মিলে দলের জন্য মূল্যবান ৯৪ রানের জুটি গড়েন। দলীয় ১৮০ রানের মাথায় মাহমুদুল্লাহ ব্যক্তিগত ৩৫ রান করে বিদায় নেন। পঞ্চম উইকেট জুটিতে সাকিবকে সাথে নিয়ে ৩৫ রানের জুটি করেন মুশফিক। কিন্তু তাদের জুটি বেশি দূর এগোতে পারেনি। ২১৫ রানের মাথায় ব্যক্তিগত ৬৫ রান করে বিদায় নেন মুশফিক।

এর পর লিটন দাসও ২২০ রানের মাথায় বিদায় নেন। লিটনের পর ভাল খেলতে থাকা সাবিক আল-হাসান দলীয় ২৪৫ রানের মাথায় ৩৫ রান করে বিদায় নেন। এর পর লেয়ার অর্ডার ব্যাটসম্যান শহীদও ডেইল স্টেনের বলে বোল্ড আউট হন। তাই দিন শেষে ৮৮.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ফাস্ট বোলার ডেইল স্টেইন ও স্পিনার জেপি ডুমিনি ৩টি করে উইকেট নেন। এছাড়া মরনে মরকেল ও ডি এলগার নেন ১টি করে উইকেট।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ