বড় জমায়েতের আশা: মেসির শেষ ম্যাচ দেখানো হবে সুপারমার্কেটে বড় পর্দায়
৭৩৪

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি বড় পর্দায় দেখার সুযোগ থাকছে মুন্সিগঞ্জের সুপার মার্কেট অঙ্কুরিত যুদ্ধ ৭১ ভাস্কর্যের সামনে।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভোররাত হলেও প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচটি একসঙ্গে উপভোগ করতে সেখানে বড় জমায়েত হতে পারে বলে আশা করা হচ্ছে।

সুপার মার্কেটের অঙ্কুরিত যুদ্ধ ৭১ ভাস্কর্যের সামনে বড় স্ক্রিনে ম্যাচটি সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছে। মেসি ও আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের অনেকেই এই আয়োজনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ায় এবারের আয়োজনটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ভোরের ম্যাচ হলেও মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতির সাক্ষী হতে আগ্রহী সমর্থকদের উপস্থিতিতে স্থানটি উৎসবমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ