বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের অায়োজন করে বিদ্যালয় পরিচালন কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এসময় তিনি বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, মুন্সিগঞ্জের যে কয়টি উচ্চ বিদ্যালয় ফলাফলের দিক দিয়ে এগিয়ে তার মধ্যে বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয় অন্যতম। ভবিষ্যৎয়েও এই ধারা অব্যহত রাখতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক শেখ লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা উন্নত পরিবেশ পেলে অারও ভালো ফলাফল উপহার দিতে পারবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের অারও সচেতন হতে হবে।



