ফ্রান্স প্রবাসী রহিম মোল্লার উদ্যোগে আলদি-মাকহাটি সড়ক পরিষ্কার ও বৃক্ষরোপণ
34

মুন্সিগঞ্জ, ৩ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সবুজায়নের লক্ষ্যে ফ্রান্স প্রবাসী আব্দুর রহিম মোল্লার উদ্যোগে মুন্সিগঞ্জের টংগিবাড়ী আলদি-মাকহাটি লিংক রোডে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রথমে সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্যোক্তা আব্দুর রহিম মোল্লা বলেন, নিজ এলাকার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি পরিচ্ছন্ন ও সবুজ সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রবাসে থাকলেও নিজের এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

স্থানীয়রা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করা হবে, যাতে এগুলো ভবিষ্যতে বড় হয়ে এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ